একাত্তরে হারিয়েছি আজকেও হারাব: চমক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ০২:২৯ পিএম


একাত্তরে হারিয়েছি আজকেও হারাব: চমক
রুকাইয়া জাহান চমক। ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছিলেন তিনি। এরপর ২০২০ সালে অভিনয়ে নাম লেখান। 

বিজ্ঞাপন

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন চমক। প্রায় সময়ই সমাজের নানা অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন তিনি। পাশাপাশি নিজের ভালো লাগার অনুভূতিগুলোও শেয়ার করেন। এবার তিনি লিখলেন ক্রিকেট নিয়। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। চমকের প্রত্যাশা, আজ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

নিজের ফেসবুক পোস্টে চমক লেখেন, ৭১ এ হারাইছি, আজকেও হারাবো। বাংলাদেশ বনাম পাকিস্তান। 

এদিকে, চমকের পোস্টে মন্তব্য করেছেন অসংখ্য অনুরাগী। কেউ লিখেছেন, আজ জিতবে ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কেউ আবার লিখেছেন, বাঁচা মরার লড়াইয়ে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায়। পাকিস্তানকে আজকে হারাতেই হবে। পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনাল খেলব।

আজ এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ জিতলেই ফাইনাল নিশ্চিত। অন্যদিকে পাকিস্তান জিতলে তারাই যাবে ফাইনালে। প্রথম দল হিসেবে ইতোমধ্যেই ভারত পৌঁছে গেছে ফাইনালে।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission